ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

তাইওয়ান প্রণালী পাড়ি দিয়েছে আমেরিকার যুদ্ধজাহাজ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৭১ বার পড়া হয়েছে

সিএনএম২৪ডটকমঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আমেরিকার একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী পাড়ি দিয়েছে। সামরিক দিক দিয়ে অত্যন্ত স্পর্শকাতর এ প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করেছে। খবর পার্সটুডে’র।

মার্কিন সপ্তম নৌবহর আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন মেনেই তাদের ইউএসএস জন ম্যাককেইন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালী পার হয়েছে। মার্কিন বাহিনী দাবি করছে যে, এটি তাদের রুটিন অভিযান।

প্রায়ই মাঝে মধ্যে মার্কিন সামরিক বাহিনী তাদের যুদ্ধজাহাজ নিয়ে তাইওয়ান প্রণালীতে এভাবে অভিযান চালায়। এতে চীন বরাবরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে।

চীন মনে করে এর মাধ্যমে এক চীন নীতির বিরুদ্ধে মার্কিন সরকার তাদের অবস্থান ঘোষণা করে। বিশ্বের বেশিরভাগ দেশ তাইওয়ানকে চীনের অংশ মনে করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

তাইওয়ান প্রণালী পাড়ি দিয়েছে আমেরিকার যুদ্ধজাহাজ

আপডেট সময় ০১:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১