ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ ডলারে মালয়েশিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ৬১০ বার পড়া হয়েছে

৫০০ ডলারে মালয়েশিয়া

সিএনএম প্রতিনিধিঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (৫ জুন) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে এক সাধারণ যাত্রীর সঙ্গে প্রতারণা করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। আটকের নাম ওমর ফারুক হেলালী রাকিব (২৬)।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহ আলম প্রদীপ নামের এক যাত্রীকে ৫০০ মার্কিন ডলারের বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর জন্য মৌখিকভাবে চুক্তি করেন অভিযুক্ত ওমর ফারুক হেলালী রাকিব। পরে রাকিব শনিবার তাকে পাসপোর্ট এবং ৫০০ ডলারসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির থাকতে বলেন।

প্রদীপ বিমানবন্দরে হাজির হলে পাসপোর্ট এবং ৫০০ মার্কিন ডলার নিয়ে নেন রাকিব। পাসপোর্ট এবং ডলার হাতিয়ে প্রদীপকে ১ নং টার্মিনালের সামনে অপেক্ষা করতে বলে সটকে পড়ার চেষ্টা করেন তিনি। এ সময় এপিবিএন তাকে আটক করে।

ভাইয়ের ছেলের মাধ্যমে প্রতারক রাকিবের সঙ্গে প্রদীপের পরিচয়। আজ তার মালয়েশিয়া যাওয়ার কথা। প্রতারক রাকিবের কথা অনুযায়ী পাসপোর্ট এবং ৫০০ ডলার নিয়ে তিনি বিমানবন্দরে হাজির হন। এয়ারপোর্টে এসে প্রতারককে ডলার দিতেই পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে প্রদীপ জানতে পারেন পুরোটাই প্রতারণা। প্রতারক রাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এপিবিএন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৫০০ ডলারে মালয়েশিয়া

আপডেট সময় ০৬:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১