ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

আদমজীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • ৪৩৩ বার পড়া হয়েছে

আদমজীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে বকেয়া বেতন ও শ্রমিকদের জমা টাকা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

শুক্রবার (২৮ মে) সকালে নারায়ণগঞ্জ-আদমজী সড়কে অবস্থান নেয়। দুই ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষকেও ভোগান্তি পোহাতে হয়। পরে বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলে তারা রাস্তা থেকে সরে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ৬ হাজার ৮০০ শ্রমিক কাজ করতেন। করোনা মহামারী শুরুর কিছুদিন পর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। কিন্তু শ্রমিকদের বকেয়া বেতন ও জমা টাকা প্রতিষ্ঠানটি পরিশোধ করেনি।
আন্দোলনরত শ্রমিক জুয়েল রানা বলেন, আমার এখন পর্যন্ত বকেয়া বেতনের ৩৩ ভাগ পেয়েছি। বাকি টাকা পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলেও এখনও দেওয়া হয়নি।এমনকি আমরা আমাদের জমা টাকাও পাইনি।

শায়েলা নামে এক শ্রমিক জানান, বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধের আশ্বাস দিলেও পরে তা দেওয়া হয় না। এজন্য আজকে আমরা সড়ক অবরোধ করেছি।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ- ৪ এর পরিচালক এসপি সাখাওয়াত হোসেন জানান, শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের জেনারেল ম্যানেজার আহসান কবির বলেন, মালিকপক্ষ আগামী ১২ জুন শ্রমিকদের বকয়ো পরিশোধের আশ্বাস দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

আদমজীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ০৯:৫৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১