ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেলসহ এক যুবক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ৪৯২ বার পড়া হয়েছে

তিন হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেলসহ এক যুবক আটক

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে তিন হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেলসহ মো. জাকির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

সোমবার (২৪ মে) দুপুর আড়াইটায় র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এসময় একটি মিনি কাভার্ডভ্যান ও একটি পিকআপ জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৩ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ও সকাল ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব। এসময় চোরাই ডিজেলসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে জ্বালানী তেল সংগ্রহ করে তা বিক্রি করতেন বলেন স্বীকার করেন। মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

তিন হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেলসহ এক যুবক আটক

আপডেট সময় ১২:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১