ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

‘গাড়ি চোর চক্রের সঙ্গে বিআরটিএ কর্মীদের যোগসাজশ’

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ৪০৬ বার পড়া হয়েছে

'গাড়ি চোর চক্রের সঙ্গে বিআরটিএ কর্মীদের যোগসাজশ'

সিএনএম প্রতিনিধিঃ

চুরি, ছিনতাই বা নেশা জাতীয় দ্রব্য খাইয়ে লুটে নেয়া হতো মোটরসাইকেল, সিএনজি আটোরিকশা, প্রাইভেট কার।
বিআরটিএ’র অসাধু কর্মচারিদের সহায়তায় ঠিক করা হতো চুরি যাওয়া যানবাহনের কাগজপত্র। এমন একটি চক্রের হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
জড়িত অসাধু বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। গত ১২ই মে রাজধানীর বাবুবাজার যাওয়ার কথা বলে পূর্বনির্ধারিত স্থানে নিয়ে ইফতারের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে ভুক্তভোগী মিরাজ শেখের মোটরসাইকেল নিয়ে যায় যানবাহন চুরি চক্রের সদস্যরা।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এভাবেই প্রায়ই চুরি বা ছিনতাই হচ্ছে মোটরসাইকেল, সিএনজিআটোরিকশা, প্রাইভেটকার।
বেশ কিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন থানায় এ সংক্রান্ত মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। অবশেষে ধরা পড়েছে একটি চক্রের ছয় সদস্য।
আসামিদের জিজ্ঞাসাবাদের পর কেরানীগঞ্জ থেকে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গাজীপুর থেকে একটি প্রাইভেটকার, নরসিংদী থেকে চারটি সিএনজি আটোরিকশা ও সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
লালবাগ বিভাগের উপ কমিশনার মো. রাজীব আল মাসুদ বলেন, এই অপরেশনে আমরা দেখেছি মোটরসাইকেলগুলো উত্তরা-কেরানীগঞ্জ এ সমস্ত জায়গা থেকে নিয়ে এরা গোপালগঞ্জ ফরিদপুর এসব জায়গাতে বিক্রি করে। তারা এক জায়গা থেকে চুরি করে অন্য জায়গাতে পাঠিয়ে দেয় যেন এগুলো ট্রেস করতে অসুবিধে হয়।
মো. রাজীব আল মাসুদ আরও বলেন, চুরি হওয়া যানবাহনের কাগজপত্র বৈধ করতে বিআরটিএ’র অসাধু একটি চক্র জড়িত থাকার তথ্য পেয়েছি। এরা একই মডেলের গাড়ির একই নামে করা লাইসেন্স দিয়ে আবারও একটা কাগজ তৈরি করে।
পুলিশ জানায়, এই চক্রের হোতা রফিকুল ইসলাম ৩ বছরের সাজা মাথায় নিয়েই দীর্ঘদিন একই অপরাধ করে আসছিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

‘গাড়ি চোর চক্রের সঙ্গে বিআরটিএ কর্মীদের যোগসাজশ’

আপডেট সময় ০৫:১৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১