বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ১১.৪৩ এএম
  • ৫২৩ বার পড়া হয়েছে
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

সিএনএম প্রতিনিধিঃ

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণপাড়ার বগুলা এলাকা থেকে সপ্তম শ্রেণির এক কিশোরীকে (১৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ মে) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার (২১ মে) দিনগত রাত ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান মোল্লা।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহাজালাল (১৯), মোহাম্মদ রাকিব (১৯), মোহাম্মদ হাসান (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ মে) সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী নিজ বাড়ি রায়পুর উপজেলার ঝাউডুগি এলাকা থেকে অভিযুক্ত হাসানের অটোরিকশায় চড়ে তার বোনের বাড়ি দক্ষিণপাড়ার বগুলা যাচ্ছিল। ওই সময় বাড়ির কাছাকাছি পৌঁছলে তাকে রাস্তার পাশে একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে ৩ যুবক।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, শনিবার (২২ মে) সকালে আমার মেয়েকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। আমি ওদের বিচার চাই।

হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হাইমচর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী কিশোরী চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com