বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ১০.০৫ এএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে
প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোর্শেদ (২৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকার ও এর চালককে আটক করা যায়নি।

শনিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাইনবোর্ডের ভুইঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মোর্শেদকে উদ্ধার করে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আলী আকবর বলেন,মোর্শেদের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। সাইনবোর্ডের ভুইঘর এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। সকালে মোর্শেদ মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজের উদ্দেশে বের হন। ভুইঘর এলাকায় আসলে দ্রুতগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ- ৩১-৫৯৯৪) তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মোর্শেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল চালক মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com