শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ২৭

  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১, ৯.৩৪ এএম
  • ৪৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ২৭

সিএনএম প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের মাটিলা ও সামন্তা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৭ জন আটকে করেছে বিজিবি।
সোমবার (১০ মে) ভোরে ওই উপজেলার সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন।
মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশে করেছে এমন খবর পেয়ে বিজিবির সদস্যা ওই এলাকায় অভিযান চালায়। এসময় মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে আট জনকে আটক করা হয়। আটকদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় বলে জানা যায়।
মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় আইনে তাদের নামে মামলা হয়েছে।
বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান, বিজিবির ওই কর্মকর্তা। সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে করোনার সংক্রমণের আশঙ্কা করছেন সীমান্তের বাসিন্দারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com