ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ছয়টি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের মৌচাক অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিট থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক টপ স্ট্যান্ড ও সফিপুরের দোকানপাড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।

নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক মনজুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। অবরোধে অংশ নেওয়া কারখানাগুলো হলো লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাস। এসব কারখানার প্রায় দুই হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় ১২:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬