ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর হাজারীবাগ, লালবাগ ও চকবাজার এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অপরাধী চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি, শারীরিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক মোহাম্মদ রাজেশ গনি।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তাসহ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বৈশাখী নিউজ ২৪-এর রিপোর্টার রাজেশ গনি।

তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের একজন গেজেটভুক্ত যোদ্ধাও।
লিখিত বক্তব্যে সাংবাদিক রাজেশ গনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের জেরে ভয়ঙ্কর চাঁদাবাজ সোহেল আহমেদ ও তার সহযোগীদের হুমকির মুখে পড়েন তিনি। একপর্যায়ে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে তুলে নেওয়া হয়। সেখানে মারধর ও নির্যাতনের পাশাপাশি অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়। পরবর্তী সময়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গত ৩০ অক্টোবর বাংলাভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত একটি প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত ও খণ্ডিত তথ্যনির্ভর দাবি করে এর নিরপেক্ষ তদন্ত এবং নিজের বক্তব্য প্রচারের আহ্বান জানান তিনি।
রাজেশ গনি বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তার ওপর হামলা, অপহরণ, নির্যাতন ও সাইবার হয়রানির অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি্ আরও বলেন, “আমি কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ চাই না। একজন সাংবাদিক হিসেবে অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছি। আমি চাই সত্য উদ্ঘাটিত হোক, অপরাধীদের বিচার হোক এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হোক। আমার হাতে অস্ত্র নেই, আছে কলম। আমি প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ০৪:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬