ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়াল নারায়ণগঞ্জে

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।

সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবাইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এসে অবরোধ করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শ্রমিক সংগঠনের এক নেতা জানান, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়াল নারায়ণগঞ্জে

আপডেট সময় ০৩:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬