সিএনএমঃ
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিন সাউরির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজের এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৫ আগস্ট গণভবনের পেছন থেকে ধারণ করা ভিডিওটি প্রথম প্রচার করেছিলেন সামরিক পাইলট তাহসিফ সৌরি। ৫ আগস্টের পর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে চাকুরী ছাড়েন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ-পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিন সাউরির লাশ উদ্ধার করে।
সাবেক এই বিমান কর্মকর্তা রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি তিনিই ধারণ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Reporter Name 























