ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৮৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ৪৪৩ বার পড়া হয়েছে

২৮৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩

সিএনএম প্রতিবেদকঃ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফেনসিডিল উদ্ধারসহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব।

শনিবার (৮মে) র‌্যাব-২ এর অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. সবুজ মিয়া (৪০), মো. কামরুজ্জামান (৩৭) ও মো. আজিমুল (৩৭)।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকের একটি বড় চালান গাবতলী মিরপুর রোড হয়ে রাজধানীতে প্রবেশ করবে এমন গোপন তথ্য জানা যায়। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল নিউমার্কেট থানার বলাকা শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালে মাদক কারবারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে মূলত তারা মাদক পাচার করে থাকে। তারা প্রাইভেট কারে লুকিয়ে আনা মাদকের কথা স্বীকার করেন। এছাড়া তল্লাশিকালে প্রাইভেটকারের পিছনের বক্সের মধ্য থেকে ২৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, আসামিরা পারস্পারিক যোগসাজশে দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের নিকট হস্তান্তর করে। তাদের অন্যান্য সহযোগীরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে নিয়ে আসে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মাদক পৌঁছানোর জন্য প্রাইভেটকার ব্যবহারের কৌশল অবলম্বন করে থাকে বলে জানায়।

র‌্যাব জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

২৮৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩

আপডেট সময় ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১