ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্রসীমায় অভিযান চালিয়ে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশের জলসীমার ভেতরে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন।

অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি বস্তা পানিতে ফেলে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।

কোস্ট গার্ডের সদস্যরা বস্তাগুলো তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেন। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দ করা মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, সেন্ট মার্টিনের নিরাপত্তা নিশ্চিত, মাদক ও মানব পাচারসহ চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার

আপডেট সময় ০৯:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬