সিএনএমঃ
নারায়ণগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন সহ ১৪১ জন গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাত থেকে সোমবার (০৫ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার ৭ টি থানা ও ডিবি পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এক বিজ্ঞপ্তিতে জানান, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী ৪ জন, ওয়ারেন্ট মূলে ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে ২ জনসহ ১৪১ আসামি গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নারায়ণগঞ্জ সদর থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন, মাদক সেবনকারী ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১ জন, ওয়ারেন্ট মূলে ২, অন্যান্য ধারায় ১ জনসহ ২৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, মাদকসেবী ২৮ জন, ওয়ারেন্ট মূলে ৪ জন এবং নিয়মিত মামলার আসামি ২ জনসহ ৩৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় মাদকসেবী ১৮ জন ও ওয়ারেন্ট মূলে ২ জনসহ ২০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানায় মাদক ব্যবসায়ী ৭ জন, মাদক সেবনকারী ৯ জন, ওয়ারেন্ট মূলে ১ জন, নিয়মিত মামলার আসামি ১ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ ১৯ জন গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৮ জন, ওয়ারেন্ট মূলে ১ জন, ছিনতাইকারী ৪ জনসহ ২১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানায় মাদক ব্যবসায়ী ৩ জন, মাদকসেবী ৪ জন এবং নিয়মিত মামলার আসামি ৩ জনসহ ১০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ২ জন, মাদক সেবনকারী ৩ জন, ওয়ারেন্ট মূলে ৩ জন এবং নিয়মিত মামলার আসামি ৩ জনসহ ১১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
Reporter Name 
























