সিএনএমঃ
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল শান্তিধারা (সাইনবোর্ড) সাকিনস্থ ৬নং রোডস্থ’ জনৈক মিজানুর রহমান খোকনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
মাদক ব্যবসায়ী- ১। মোঃ মানিক ওরফে নয়ন (৩০), পিতা-আলমাছ মোল্লা, মাতা-সুফিয়া বেগম, সাং-সাকুয়া, (চাঁদপুর পুরান বাজার), থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, এ/পি সাং- (শান্তিধারা, সাইনবোর্ড) , থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
সংবাদ শিরোনাম ::
৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
-
Reporter Name - আপডেট সময় ০৬:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- ১৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
















