ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। এর অর্থ এই নয় যে বিএনপি তাদের সঙ্গে মারামারি করতে যাবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘চব্বিশের ৫ আগস্টের পতনের মধ্য দিয়ে আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। হয়তো কেউ কেউ বলবেন, তিনি স্বেচ্ছায় গেছেন। কিন্তু এত দিন তো স্বেচ্ছায় যাননি। আন্দোলনের মুখে এবং জনগণের স্রোতের মুখেই তাকে চলে যেতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের অনেকে চলে গেলেও তাদের চরিত্র ধারণকারী কিছু লোক এখনো রয়েছে। মাঝে মাঝে তাদের কর্মকাণ্ডের আলামত দেখা যায়। জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে। কোথাও কোথাও ভোরবেলায় ককটেল ফাটানো ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে।’

সারা দেশের মানুষকে আশ্বস্ত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জাতীয়তাবাদী দলের সব স্তরের নেতাকর্মীরা জনগণের পক্ষে রয়েছেন। গণতন্ত্রের অগ্রযাত্রা কোনো অবস্থাতেই ব্যাহত হতে দেওয়া হবে না। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে লক্ষ্য, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, আজকে তা পুনঃপ্রতিষ্ঠার সূচনা করতে পেরেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আওয়ামীলীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি

আপডেট সময় ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬