সিএনএমঃ
খুলনার দাকোপ উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নেত্রী ইয়াসমিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়াসমিন শেখ উপজেলার চুনকুড়ি গ্রামের সেকেন্দার আলী শেখের মেয়ে। তিনি বাজুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সময় পানখালী মমতাজ বেগম স্কুলের কাছে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানান, ইয়াসমিন বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর শনিবার সকালে ইয়াসমিন শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 
























