ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ কোটি ২৫ লক্ষ টাকার শাড়ী ও লেহেঙ্গাসহ গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ৪৬৮ বার পড়া হয়েছে

১ কোটি ২৫ লক্ষ টাকা শাড়ী ও লেহেঙ্গাসহ গ্রেফতার ১

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালানকৃত শাড়ী ও লেহেঙ্গাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় কাভার্ডভ্যান জব্দ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গতকাল মঙ্গলবার (৪ মে) বিকাল ৪ টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ২১ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন রং ও ব্রান্ডের চোরাচালানকৃত বিদেশি শাড়ী ও সাড়ে ৪ লক্ষ টাকার বিভিন্নি মডেলর বিদেশি লেহেঙ্গাসহ সর্বমোট ১ কোটি ২৫ লক্ষ ৮৫ হাজার টাকার চোরাইকৃত বিদেশি শাড়ী ও লেহেঙ্গাসহ আবুল কালাম (২৭) নামের ১ জন ব্যক্তিকে গ্রেফতার করে।

এসময় তার নিকট থেকে চোরাচালানকৃত শাড়ী ও ল্যাহেঙ্গা পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান, ৩ মোবাইল ফোন, নগদ- ১১,৭৮০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার শাড়ী চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন দেশ হতে চোরাচালান এর মাধ্যমে শাড়ী ও লেহেঙ্গা সংগ্রহ করে নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১ কোটি ২৫ লক্ষ টাকার শাড়ী ও লেহেঙ্গাসহ গ্রেফতার ১

আপডেট সময় ০১:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১