ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ৪৬১ বার পড়া হয়েছে

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিএনএম প্রতিনিধিঃ

নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সায়ীদ শাহিন (৩১) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪মে) নোয়াখালীর সেনবাগের মোহাম্মদপপুর ইউনিয়নের গোপাল পুকুরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন সেনবাগ পৌরসভার অট্রধোন এলাকার আতর আলী হাজী বাড়ির আবদুর রবের ছেলে এবং উপজেলার সেবারহাট বাজারের একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী শাহিন সেনবাগ পৌরসভা এলাকা থেকে তার সেবারহাট ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ফেনী থেকে নোয়াখালী গামী একটি বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ওই ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয়রা ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেয়। ঘাতক ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৬:০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১