সিএনএমঃ
যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জে ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হেরোইনের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ এ তথ্য নিশ্চিত করেন।
এসআই বলেন,রাত সোয়া একটার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে থাকা হেরোইন, ৮টি ইঞ্জেকশন ও ৪২টি অ্যাম্পলও জব্দ করেছেন তারা।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।
পুলিশ কর্মকর্তা জানান, অভিযানে ঢাকাগামী ট্রাকটি তল্লাশি করে কেবিনের ভেতর থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পল, ৮টি ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
সংবাদ শিরোনাম ::
৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ আটক ২
-
Reporter Name - আপডেট সময় ০১:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























