ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
শনিবার (১৫ আগষ্ট) রাতে র‌্যাব-১০, সদর কোম্পানির একটি যৌথ অভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার সাথে জড়িত এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান অপু (২০), পিতা- জহির খান, সাং- রসুলপুর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।
গত ১৫/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাপুর পশ্চিমপাড়া এলাকায় আসামি মাহমুদুল হাসান অপু (২০) সহ অপরাপর আসামিরা একত্রে একটি বিশেষায়িত ব্যাংকের শাখা ব্যবস্থাপক ভিকটিম মো: বাছির আহাম্মেদ (২৯) এর পথরোধ করে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছ থেকে সাপ্তাহিক কিস্তির ৭৫ হাজার টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার সময় স্থানীয়রা একজন ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করলেও আসামি মাহমুদুল হাসান অপু (২০) কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম মো: বাছির আহাম্মেদ (২৯) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেফতার ১

আপডেট সময় ১২:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬