সিএনএমঃ
রাজধানীর শাহবাগ মোড়ে চলতি আগস্ট মাসেই নিয়োগ ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।
রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর যোগদানের বিষয়টি প্রত্যাখ্যান করে, চলতি আগস্টের মধ্যেই পদায়নের সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় ঘোষণা দিয়েছেন শিক্ষকপ্রার্থীরা।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে সমবেত হন সারাদেশ থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সেখান থেকে বেলা ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা।
পরবর্তীতে তারা রাস্তার একপাশে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগে ব্যারিকেড ও জলকামান প্রস্তুত রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে দফায় দফায় আলোচনা চালালেও আন্দোলনকারীরা দ্রুততম সময়ে চূড়ান্ত বিজ্ঞপ্তির দাবিতে অবস্থান অব্যাহত রেখেছেন।
Reporter Name 






















