ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ ৫ জন ১০ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়েরকৃত হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ পাঁচজনকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে ডেভিড ইমনের নাম উঠে আসে। পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগরে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় এলজিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ ৫ জন ১০ দিনের রিমান্ডে

আপডেট সময় ০১:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬