ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদরা কখনো হারিয়ে যায় না, তারা অমর

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, শহীদরা কখনো হারিয়ে যায় না, তারা অমর। তাদের মৃত্যু নেই। যুগে যুগে তারা তাদের কর্মের মধ্য দিয়েই মানুষের হৃদয়ে বেঁচে থাকেন।

রবিবার ( ১৯ জুলাই) ছাত্র আন্দোলনের শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের ঘাটারচর শহীদ রিয়াজ চত্বরে তাঁর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্মৃতিচিহ্ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই পরিবর্তনের পথ সুগম হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলন প্রতিটি সংগগ্রামের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করা।

তিনি আরো বলেন, হাজার হাজার ছাত্র-জনতার আন্দোলন ও শহীদদের রক্তের বিনিময়ে দেশে নতুন স্বাধীনতার সূচনা হয়েছে। এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। গণতন্ত্রের অগ্রযাত্রায় জুলাই ছাত্র-জনতার আন্দোলন চিরস্মরণীয় হয়ে থাকবে।

কেরানীগঞ্জের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, কেরানীগঞ্জে কোনো ধরনের জুলুম-অত্যাচার চলতে দেওয়া হবে না। ভূমিদস্যুদেরও কোনো স্থান হবে না। ঢাকা-২ আসনের কেরানীগঞ্জকে আমরা একটি শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে চাই।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. শামীম হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুল হক মনির, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামসুল হক, মো. ফিরোজ, মো. আলমগীর খান, আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শহীদরা কখনো হারিয়ে যায় না, তারা অমর

আপডেট সময় ১০:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬