ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এক ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম মূল ক্ষেত্র। আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সংসদই তার দিকনির্দেশনা দেবে।

তিনি আরো বলেন, সরকারি ও বিরোধী দল—উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।

ডেপুটি স্পীকারের এই সফরকালে সেখানে এক সুধী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

আপডেট সময় ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬