শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বাসা ভাড়া নিয়ে তর্ক, কিল-ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২.২৩ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

এম আই হোসেনঃ

রাজধানীর আজিমপুর সরকারি মেডিকেল স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিল-ঘুষির আঘাতে স্বপন (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত স্বজনের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, স্বপনের স্ত্রী-সন্তান নেই। তারা দুই ভাই আজিমপুর সরকারি মেডিকেল  স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। যার নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ, তার ছেলে রিজভি রোববার (১২ জুলাই) বাসা ভাড়া নিতে আসার কথা ছিল। তবে তাকে ভাড়া নিতে আসতে বলার জন্য ফোন দেয়া হলেও সে ফোন ধরেনি। পরবর্তীকালে কল ব্যাক করে গালাগালি করে। ভোর ৪টার দিকে সে বাসা ভাড়া নিতে আসে। এরপর তর্কাতর্কির এক পর্যায়ে রিজভী ও তার সঙ্গে আসা তার চাচাতো ভাই রোহান মিলে সেলিম ও স্বপনকে মারধর করে। স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারে। ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সেখানেই অচেতন হয়ে পড়েন তিনি। তখন ওই দুজনই তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপপরিদর্শক এসআই কিরণ মিয়া জানান, বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে অভিযুক্তরা স্বপনকে ধাক্কা দিলে তিনি উপুড় হয়ে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। পরবর্তীকালে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com