ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ফারুক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ( ৮ জুলাই) সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।গ্রেপ্তার ফারুক উপজেলার মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিকশায় কয়েকটি বস্তা নামানোর সময় তল্লাশি চালিয়ে ১ হাজার ১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ফারুককে আটক করা হয়।

পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।পরে বিকেলে গ্রেপ্তার ফারুককে আদালতে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, আটক ১

আপডেট সময় ০৮:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬