ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে মহাখালী-তেজগাঁও লিঙ্ক রোডে যান চলাচল বন্ধ হয়ে আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বকেয়া বেতন ও অর্জিত ছুটির টাকাসহ মোট ৭ দফা দাবিতে নাসা গার্মেন্টসের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। তাদের অবস্থানের কারণে নাবিস্কো মোড়, গুলশান লিঙ্ক রোড ও মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় ০১:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬