ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে

ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা

সিএনএম প্রতিনিধিঃ

চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) রাতে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার থেকে অভিজিৎ ঘোষ (২২) নামে এই যুবককে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা।
তিনি বলেন, এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর সঙ্গে অভিজিতের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে মেসেঞ্জারে মেসেজ আদান প্রদানের মাধ্যমে দু’জনের মধ্যে বন্ধুত্ব হয়। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন অভিজিৎ।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, অভিজিৎ নিজেকে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ ক্যাডারে চান্স পেয়েছেন বলে ছাত্রীকে জানান। এছাড়াও তাকে বাংলাদেশের নামি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইনের প্রভাষক পদে যোগদান করার জন্য ই-মেইলে বার্তা দেওয়া হচ্ছে বলেও জানান। সর্বশেষ তিনি জানান, ১২তম ব্যাচে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তার বাবা প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও মা শিক্ষা ক্যাডারের কর্মকর্তা বলেও পরিচয় দেন।
কয়েক মাস আগে সত্যজিত নামে এক বন্ধুর সহায়তায় মেয়েটিকে ফিরিঙ্গিবাজারে একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন বলেও দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা

আপডেট সময় ০৫:২৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১