ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ এপ্রিল শুক্রবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ সময় চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট সময় ০৯:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬