বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৬০ কেজি গাঁজা ও ৫ বোতল মদ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮.৫৫ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হবিগঞ্জের মাধবপুরে সীমান্তবর্তী এলাকায় ৫৫ বিজিবি পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানায়, সোমবার (১৬ মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সাতছড়ি বিওপির একটি টহল দল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে সীমান্ত থেকে ২০০ গজ ভেতরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় ‘লেবু বাগান’ নামক স্থানে টহল পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে কয়েকজন মাদক পাচারকারী কয়েকটি বস্তায় করে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা এবং ৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের সিজার মূল্য প্রায় সোয়া দুই লাখ টাকা।

বিজিবি আরও জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এ পর্যন্ত মোট ১২৯ কেজি ভারতীয় গাঁজা ও ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com