ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গৌরনদীর মোহনায় প্রতিনিয়ত চলছে জাটকা নিধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ইলিশের পোনা তথা জাটকা ধরা কিংবা বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বরিশালের গৌরনদীর আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর মোহনায় প্রতিনিয়ত চলছে জাটকা নিধন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অসাধু বিক্রেতারা প্রকাশ্যে জাটকা বিক্রি করলেও তা দেখার যেন কেউ নেই।

স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির অসাধু জেলে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে দীর্ঘদিন ধরে নদীতে নির্বিচারে জাটকা নিধন করে আসছে। নদী থেকে আহরণ করা এসব জাটকা স্থানীয় মিয়ারচর ও হোসনাবাদসহ আশপাশের বাজারগুলোতে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে সোমবার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার জিরো পয়েন্টে দেখা যায়, ‘চাপিলা মাছ’ বলে ক্রেতাদের কাছে প্রকাশ্যে ইলিশের পোনা বিক্রি করছেন এক ব্যবসায়ী। এ সময় পোনাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, এগুলো বরিশাল শহর থেকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকে রাতের আঁধারে জাটকা পাচার হয়ে স্থানীয় মৎস্য আড়তগুলোতে পৌঁছে যায়। পরে ভোর হওয়ার আগেই আড়ত মালিকরা পাইকারদের কাছে সেগুলো বিক্রি করে দেন।

জাটকা ধরা ও বিক্রি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিং দেবনাথ বলেন, জাটকা নিধন রোধে নদীতে অভিযান পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জাতির মুক্তির পথ ড. শেখ আকরাম আলী

গৌরনদীর মোহনায় প্রতিনিয়ত চলছে জাটকা নিধন

আপডেট সময় ০৭:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬