ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

একাধিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলো ইরান

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে তেহরানে একাধিক ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। তেহরানের বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে সৌমার, নূর ও কাদির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও হাজ কাসেম, ইমাদ ও জোলফাঘার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শিত ক্ষেপণাস্ত্রগুলোর কয়েকটি আগে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ‘ট্রু প্রমিস-১, ২ ও ৩’ অভিযানে এবং কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে হামলায় ব্যবহৃত হয়েছিল।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভিও এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে আয়োজিত এসব সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ওই বিপ্লবের মধ্য দিয়ে ছয় দশকের পাহলভি রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির প্রতি শ্রদ্ধা জানান। তার নেতৃত্বেই ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি পাহলভি শাসনের পতন ঘটে। ইমাম খোমেনি বহু বছর ইরাক ও ফ্রান্সে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে ঐতিহাসিক এই বিপ্লবের নেতৃত্ব দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

একাধিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলো ইরান

আপডেট সময় ১০:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬