সিএনএমঃ
সুনামগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।
রোববার ( ৮ ফেব্রুয়ারী) বেলা সোয়া ১১টার দিকে সুনামগঞ্জ মডেল থানাধীন ওয়েসখালি বাজার এলাকার বলাকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কমান্ডারের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে বিল্লাল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিল্লাল হবিগঞ্জের চুনারুঘাট থানার আহমদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।র্যাবের পক্ষ থেকে এই ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় আমলে নেওয়া হয়েছে। মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Reporter Name 

























