শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রাইভেট কার থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৩০ পিএম
  • ৭৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সুনামগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।

রোববার ( ৮ ফেব্রুয়ারী) বেলা সোয়া ১১টার দিকে সুনামগঞ্জ মডেল থানাধীন ওয়েসখালি বাজার এলাকার বলাকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই অভিযান চালানো হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কমান্ডারের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
​ঘটনাস্থল থেকে বিল্লাল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিল্লাল হবিগঞ্জের চুনারুঘাট থানার আহমদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।​র‍্যাবের পক্ষ থেকে এই ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় আমলে নেওয়া হয়েছে। মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com