ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের পোশাকে ডাকাতি, গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মাধবপুরে পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবসায়ী পরিবারের গাড়িতে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
গ্রেপ্তাররা হলেন, ঢাকার তুরাগ থানার রাসেল মিয়া (৩৯) এবং মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার শিপন মিয়া (২৫) ও অহিবুর রহমান (২৫)।গত শনিবার শায়েস্তাগঞ্জের অলিপুর ও মাধবপুরের জগদীশপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ২০ জুন গভীর রাতে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের পোশাক পরা ১০-১২ জনের একটি ডাকাত দল গাজীপুরের ব্যবসায়ী সামছুল আলম সরকারের গাড়ির গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা ও গাড়িটি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পুলিশের পোশাকে ডাকাতি, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৩:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬