ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব-৯। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানাধীন মেসার্স ফোর এস ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়।

পরে খবর পেয়ে সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছায়। র‌্যাবের সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি সাদা রঙের প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ঘটনাস্থলে প্রাইভেটকারটির মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ

আপডেট সময় ১০:২৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬