ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা বাংলার জনগণ মেনে নেবে না

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা বাংলার জনগণ মেনে নেবে না। ভোটকেন্দ্র জনগণের অধিকার। যদি কেউ জোর করে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে বাংলার জনগণ তা বরদাস্ত করবে না। জনগণ তাদের ভোটের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর সরকারি কলেজ মাঠ ১১ দলীয় জোটের আয়োজিত সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নির্বাচনি প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভয় নয়, সাহস নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনার ভোটই আপনার শক্তি।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের আশা-আকঙ্খা পূরণে ১১ দলীয় জোট একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। আগামী ১২ তারিখ এই জোটের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হবে। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে এই জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ১১ দলীয় জোট শুধু রাজনৈতিক জোট নয়, এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন। এই উদ্যোগ দেশের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

প্রশাসনের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন জনগণের সেবক। কোনো দল বা ব্যক্তির পক্ষে নয়। আইন ও সংবিধানের পক্ষে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িত্ব। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্র দখল, ভয়ভীতি বা অনিয়মের কোনো চেষ্টা হলে প্রশাসনকে কঠোরভাবে তা প্রতিহত করতে হবে। প্রশাসন যদি সৎ ও নিরপেক্ষ থাকে, তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। জনগণের আস্থা ফেরাতে প্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।

শাহজাদপুর উপজেলা জামায়াতের সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতের এমপি প্রার্থী আলহাজ্ব রফিকুল আলম খান, সিরাজগঞ্জ-৬ আসনের এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শাপলা কলির পক্ষে জনমত গড়ে তোলার জন্য মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা বাংলার জনগণ মেনে নেবে না

আপডেট সময় ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬