ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় এলে ১১ দলীয় জোট ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দেবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ক্ষমতায় এলে ১১ দলীয় জোট ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দেবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় হবিগঞ্জের নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে। নারী ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সভায় ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন মামুনুল হক।
খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা। সভায় শত শত লোকের সমাগম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় এলে ১১ দলীয় জোট ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দেবে

আপডেট সময় ০৭:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬