ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহ্বায়ন নাহিদ ইসলাম বলেছেন,ঢাকার রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা “মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে” ঘটেছে এবং “ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে,”
মঙ্গলবার (২৭শে জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি হুঁশিয়ারি দেন, “আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন, আরেকদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন; এইটা আমরা এই বাংলাদেশে হইতে দিবো না…। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি, দেখতে চাই এর ব্যবস্থা কী নেয়। কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এর কী ব্যবস্থা নেয়।””এরপর বাকি জবাব আমরা রাজপথে দিবো, ১২ তারিখে,”।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করার ঘটনার পর সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, “আগে যা করছেন করছেন, সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো। জনগণ সিদ্ধান্ত নিবে, তারা কাকে ভোট দিবেন। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না? জনগণ ১২ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে, কে বেয়াদব আর কে গ্যাংস্টার। কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।”
“মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি। আমরাও এই ঢাকা শহরে বড় হইছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং ৩০ টাকা দিয়ে বলছিলো যে আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে বিএনপি’র সাথে তার রাজনীতিতে যাত্রা। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কীভাবে হইছে, তা এই ঢাকা শহরের, বাংলাদেশের মানুষ জানে,” যোগ করেন তিনি।
তরুণ নেতা আরও বলেন যে কিছু হলেই জামায়াতের অতীত নিয়ে কথা বলা হয়।
“কিন্তু তাদের (বিএনপি’র) নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ২০০১ থেকে ২০০৬, বাংলাদেশের মানুষ ভুলে নাই। অতীত ধরে কথা বললে সবার অতীত ধরে আমরাও কথা বলবো।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে

আপডেট সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬