বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

১২ ফেব্রুয়ারির নির্বাচন কেউ বানচাল করতে পারবে না

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৫.১৬ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, “নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে গতকাল হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল মাঠে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন,যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন,দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের অধিকার আদায় করতে চায়। জনগণের এই অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা কখনোই সফল হবে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষেই রয়েছে।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে আমান উল্লাহ আমানকে বিজয়ী করার আহ্বান জানান। গণসংযোগে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক, হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, ওলিউল্লাহ সেলিম, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি, মহসিন মন্টু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com