সিএনএম প্রতিনিধিঃ
রাজশাহীতে গাঁজার গাছসহ জামাই-শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন— মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া মহল্লার মিজানুর হোসেন (৪৭) ও তার জামাই আমজাদ হোসেন (২৫)। আমজাদের বাড়ি নওগাঁর নিয়ামতপুর গ্রামের শাহাপুর গ্রামে। রাজশাহীতে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মিজানুর হোসেনের বাড়িতে অভিযান চালায় চন্দ্রিমা থানা পুলিশ। এ সময় বাড়িতে একটি গাঁজার গাছ পাওয়া যায়। তাই বাড়ি থেকে জামাই-শ্বশুরকে আটক করা হয়।
তাদের দুজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
Reporter Name 





















