ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তারকৃত এবরান আলী ওই এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

শনিবার (১৭ জানুয়ারি) র‍্যাব-৫,  থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি কাপড়ের ব্যাগে রাখা ৩০টি পলিথিন প্যাকেটে ভর্তি এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ৩.১ কেজি হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি এবং সে দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদক মজুত ও কেনাবেচার সাথে জড়িত ছিল।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬