বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

যাত্রাবাড়িতে কাভার্ড ভ্যান চাপায় রিকশাচালক নিহত

  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১১.৪৪ এএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় কাভার্ড ভ্যান চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার ( ১৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। বাবার নাম আজিজ হাওলাদার। বর্তমানে যাত্রাবাড়ি শনির আকড়া এলাকায় থাকতেন।

তার রিকশার যাত্রী জানান, ভোরে সাগরের অটোরিকশায় করে তিনি যাত্রাবাড়ী গিয়েছিলেন মালামাল নিয়ে। এরপর ওই রিকশাতেই আবার ফিরছিলেন। কাজলা টোলপ্লাজা বরাবর রাস্তায় এসে অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে রিকশাটি টেনে নিয়ে যাচ্ছিলেন চালক। আর রিকশার পেছনে পেছনে হাটছিলেন। তখনই পিছনে একটি কাভার্ড ভ্যান একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালক সাগরের উপর দিয়ে উঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায় সেটির চালক। তখন নয়ন নিজেই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এক ছেলে ও এক মেয়ের জনক সাগর। তার স্ত্রী বিউটি আক্তার জানান, অটোরিকশাটি সাগরের নিজের। ভোর পৌনে ৫টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আধা ঘণ্টা পরই তিনি সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন বলে খবর পান তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com