ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী মরিয়ম বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনূর আলম।

কর্ণফুলী থানার ওসি শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

২০০৪ সালে চট্টগ্রামের আনোয়ারার সিইউএফএল ঘাটে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলার অভিযোগপত্রে মরিয়ম বেগমের নাম ছিল। ওই মামলায় তিনি প্রায় ছয় মাস কারাভোগও করেন। ২০১৪ সালে তিনি এই মামলা থেকে খালাস পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬