ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কেরানীগঞ্জে এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কেরানীগঞ্জ উপজেলার বড়ৈকান্দি এলাকার তারানগর মোহাম্মদিয়া এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এতিমখানার শিশুদের হাতে ১০০টি কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান।

তিনি বলেন, শীত মৌসুমে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের এই অবহেলিত শিশুদের কষ্ট লাঘব করা শুধু সহানুভূতির বিষয় নয়, বরং এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। তীব্র শীতে যখন অনেক শিশু প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কষ্ট পায়, তখন তাদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

তিনি আরও বলেন, সরকার সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে সবসময় দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। উপজেলা প্রশাসন এ ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে চায়। ভবিষ্যতেও এতিম, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় এতিমখানার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ

কেরানীগঞ্জে এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ১২:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬