ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু হয়ে

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল তৈরি করার সময় বিস্ফোরণ ঘটলে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান বেপারী পাশের সাতগড়িয়া কান্দি এলাকার বাসিন্দা দেলোয়ার বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে গত শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে একাধিক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভোরে হঠাৎ বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। পরে স্থানীয়রা একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু হয়ে

আপডেট সময় ০১:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬