বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

তিনটি অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ৪.১০ পিএম
  • ৫০৬ বার পড়া হয়েছে
তিনটি অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার

সিএনএম প্রতিনিধিঃ

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র একটি বিশেষ টহলদল আলাদা তিনটি অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় ছহির উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানায় বিজিবি।

আটক ছহির উদ্দন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে আলাদা ৩টি অভিযানে ধান্যখোলা এবং শিকারপুর বিওপি’র কর্মকর্তারা ৩৪ কেজি গাঁজাসহ ছহির উদ্দিনকে আটক করে। এছাড়া জেলেপাড়া পোস্টের আয়রণ ব্রিজ থেকে ২২ কেজি এবং শিকারপুর বাওড় থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদক বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদক আইনে একটি মামলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com