সিএনএমঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পিয়াস টেলিকম নামে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার (১৪ জুন) ভোরে থানা রোডের রেজা ম্যানসন মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান শুভ রঞ্জন দাস নাসিরনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগে শুভ রঞ্জন দাস জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে থানা রোডের রেজা ম্যানসন মার্কেটের পিয়াস টেলিকম মোবাইল ফোনের দোকান বন্ধ করে কর্মচারী অর্পণ চন্দ্র দাসসহ বাসায় চলে যান। শনিবার দোকানের কর্মচারী বাদীকে ফোন করে জানায় যে, তাদের দোকানের সাটার ও কেচি গেইটের তালা কাটা এবং চুরি হয়েছে। পরে তিনি দোকানে এসে দেখেন, সাটার খোলা ও কেসি গেইটে নতুন একটি তালা দেয়া। পরে তালা কেটে ভেতরে প্রবেশ করে দেখেন বিভিন্ন ব্রান্ডের মোট ১৫৬টি এন্ড্রয়েড নতুন সেট যার মূল্য প্রায় ২২ লাখ টাকা ও ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘এত বড় চুরি, যা আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। তাছাড়া চুরি হওয়ার পর একাধিকবার থানাকে অবগত করার পরও দুপুর পর্যন্ত কেউ আসেনি। যা খুবই দুঃখজনক। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নাসিরনগর থানার পাশে এমন চুরির ঘটনায় শঙ্কিত ব্যবসায়ীরা। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্তের চেষ্টা চলছে।’
উল্লেখ্য: দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে, ভোর ৫ টা ২০ মিনিটের দিকে চোররা দোকানের সাটার ও কেচি গেইটের ৪টি তালা কেটে কৌশলে ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়।
Reporter Name 















